1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

তাড়াশে দুস্থদের দুম্বার মাংস বিতরণকালে ছিনতাই

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
দুম্বার মাংস ছিনতাই
142

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলাতে দুস্থদের জন্য সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বিতরণকালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মাংস গ্রহণের পরে এক শিক্ষকের কাছ থেকে ছিনতাই হয়েছে বলে দাবি করেছেন ওই শিক্ষক। অভিযুক্ত ছিনতাইকারীদের নাম ও পরিচয় জানা যায়নি।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের মসজিদের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা যায়, তাড়াশ উপজেলা ৪৪টি মাদরাসা ও এতিমখানার জন্য ১৬৪ কার্টন দুম্বার মাংস বরাদ্দ পায়। সেই মাংস আজ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিতরণের খবর পেয়ে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। এসময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উপস্থিত থাকার কথা থাকলেও দুদিনের সরকারি প্রশিক্ষণ থাকায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত উপস্থিত হন। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু ছাঈদ মল্লিককে সঙ্গে নিয়ে পুলিশ পাহারায় মাংস বিতরণ শুরু করেন।

নির্দিষ্ট তালিকা অনুযায়ী সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদরাসার পক্ষে শিক্ষক সুলতান মাহমুদ এক কার্টন দুম্বার মাংস বুঝে নেন। পরে এ মাংস নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন মসজিদের রাস্তায় গেলে ভিড়ের মধ্যে কয়েকজন মিলে তাকে আটকে মাংসের কার্টন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

শিক্ষক সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, দুস্থদের হক এভাবে মানুষ ছিনতাই করে নিয়ে যাবে কখনো ভাবিনি। আল্লাহ এর বিচার করবেন।

এদিকে দুম্বার মাংস বিতরণকালে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, দুম্বার মাংস বিতরণকালে কোনো প্রকার ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। বিতরণের সময় উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা স্যারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, এই ছিনতাইয়ের বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের কোনো অভিযোগ থাকলে ওসির সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

01

02

Tags: ,

142
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত