সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হুরাসাগর নদীর মোয়াখেলা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষকরা নদীতে কস্তুরি পরিষ্কার করতে গিয়ে লাশটি দেখতে পান। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং বুধবার সকালে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি নদীতে ডুবে মারা গেছে, কারণ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, মানসিক ভারসাম্যহীন এক যুবককে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত, সম্ভবত তিনিই হতে পারেন মৃত ব্যক্তি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
80
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হুরাসাগর নদীর মোয়াখেলা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষকরা নদীতে কস্তুরি পরিষ্কার করতে গিয়ে লাশটি দেখতে পান।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং বুধবার সকালে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি নদীতে ডুবে মারা গেছে, কারণ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, মানসিক ভারসাম্যহীন এক যুবককে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত, সম্ভবত তিনিই হতে পারেন মৃত ব্যক্তি।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।