1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ দাবা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের হলরুমে দিনব্যাপী নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী জানান, প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন বালক ও ১৮ জন বালিকা অংশ নেয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় খেলা শেষ হয়।

ফলাফলে বালক বিভাগে ভিক্টোরিয়া হাই স্কুলের ইশতিয়াক আহমেদ জিসান প্রথম, যুবরাজ মালাকার দ্বিতীয় এবং পাইকপাড়া মডেল হাই স্কুলের জাকারিয়া হোসেন তৃতীয় হন। বালিকা বিভাগে হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের উমা রাণী সূত্রধর ও রিয়া রাণী সূত্রধর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় এবং নাদিয়া জান্নাত তৃতীয় স্থান অর্জন করেন।
দাবা প্রতিযোগিতা
বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান এবং ছাত্র প্রতিনিধি সজীব সরকার।

খেলা পরিচালনা করেন হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রাশেদুল হাসান ও কাওছার আহমেদ।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত