1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের সেমিফাইনালে সিরাজগঞ্জ কামারখন্দে এনডিপির সহযোগিতায় আইন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরের জালে তিন গোল, শেষ চারের আশা জাগাল সিরাজগঞ্জ ধোপাকান্দিতে সেতুর নিচ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রাজবাড়ীকে হারাল সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পাড়ে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ
                   
                       

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
90

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোন্নাফকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) সদ্য সাবেক সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক নুসরাত জাহান সেপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পরিবেশনবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. জান্নাত আলী ও একই ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. তানজিদ হাসান প্রিন্স এবং কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সিনিয়রদের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সকলের পরামর্শক্রমে সিরাজগঞ্জ জেলা হতে আগত শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণ সাধনে ইতিবাচক ভূমিকা রাখতে। সেই সাথে এই বিশ্ববিদ্যালয়ে আমি আমার জেলাকে আরও সক্রিয় ও এগিয়ে নিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।’

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত