1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ধূমকেতু কালচারাল একাডেমির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
267

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ধূমকেতু কালচারাল একাডেমির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। মঙ্গলবার (৮ অক্টোবর) শহরের স্থানীয় একটি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সাল। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী, আবৃত্তিকার ও সাবেক আহ্বায়ক সিরাজগঞ্জ শহর বিএনপি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ অন্যান্য নেতা-কর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের সুধীজন।
সাইদুর রহমান বাচ্চু
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধূমকেতু কালচারাল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ রানা এবং সঞ্চালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম টুটুল।

বক্তারা বলেন, ধূমকেতু কালচারাল একাডেমি সিরাজগঞ্জে সংস্কৃতিচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনে এ সংগঠন তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উদ্বুদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

01

02

Tags: ,

267
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত