সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-২ মৌসুম (২০২৫-২৬) উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। এসময় উপজেলার ৫২০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। বেলকুচি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহম্মেদ শুভ ও মোছাব্বিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়নভিত্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষকদের উদ্দেশে উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর বলেন, “মাষকলাই চাষ লাভজনক। অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। তবে প্রণোদনার বীজ ও সার বিক্রি না করে সঠিকভাবে আবাদ করতে হবে।”
85
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-২ মৌসুম (২০২৫-২৬) উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। এসময় উপজেলার ৫২০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বেলকুচি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহম্মেদ শুভ ও মোছাব্বিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়নভিত্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষকদের উদ্দেশে উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর বলেন, “মাষকলাই চাষ লাভজনক। অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। তবে প্রণোদনার বীজ ও সার বিক্রি না করে সঠিকভাবে আবাদ করতে হবে।”