1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

কামারখন্দে তরুণ-যুবাদের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
125

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশাতে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং হস্তশিল্পের প্রসারে ডিজিটাল মাকেটিং প্রযুক্তি প্রকল্পের প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে “সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা”র নিজস্ব কার্যালয়ে উক্ত কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।

অনামিকা নজরুল বলেন, এই উদ্যোগের মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতী, তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে এ প্রশিক্ষণ নিলে তাদেরকে দক্ষ করে তুলবে, দক্ষ জনশক্তিতে পরিণত হবেন। তারা অবশ্যই কর্মসংস্থান করতে পারবেন। এ ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

এ কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প যুবক-যুবতী এবং তরুণ সমাজের জন্য একটি নতুন দিগন্ত এঁর উন্মোচন করবে। তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে যা ভবিষ্যতে কাজে লাগবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল সরকার এবং এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার সিরাজগঞ্জের -নির্বাহী পরিচালক -কামরুন নাহার। এসময়ে অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ তথ্য ও যোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ‘সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা”র আয়োজনে এই প্রশিক্ষণ চলবে।

01

02

Tags: ,

125
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত