যুক্তরাজ্যে বসবাসরত সিরাজগঞ্জ জেলার প্রবাসীদের সংগঠন সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আগামী ১২ জুলাই (রোববার) বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের পিকনিকের গন্তব্য লন্ডন থেকে প্রায় দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র হ্যাস্টিংস বিচ। সমুদ্র ও পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও আনন্দঘন আয়োজন থাকবে। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও।
পিকনিকে অংশ নিতে আগ্রহীদের সকাল ৮টার মধ্যে লন্ডনের স্ট্র্যাটফোর্ড মরিসন কার পার্কে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সেখান থেকেই নির্ধারিত সময়ে যাত্রা শুরু হবে।
সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে প্রবাসী সিরাজগঞ্জবাসীকে স্বপরিবারে পিকনিকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির সদস্যরা সার্বিকভাবে অনুষ্ঠানের তত্ত্বাবধান করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Tags: পিকনিক, সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে
পরবর্তী নিউজ লোড হচ্ছে...