1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেফতার যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা

যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যমুনা’কে নতুনভাবে সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে সংগঠনটিকে সকল শিক্ষার্থীর অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে এ কমিটি করা হয়। এতে আহ্ববায়ক করা হয়েছে মোঃ মহসীন উদ্দিন (শাফি) এবং সদস্য সচিব করা হয়েছে মোঃ ফজলে রাব্বী সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মহসীন উদ্দিন (শাফি) ফজলুল হক মুসলিম হল সংসদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ফজলে রাব্বী সরকার কবি জসীম উদ্দীন হল সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্ববর্তী সময়ে তিনি সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচের ছাত্র ছিলেন।

উক্ত আহ্বায়ক কমিটি অনুমোদনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সিরাজগঞ্জ জেলার শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জের সাবেক শিক্ষার্থী এবং ছাত্র প্রতিনিধিগণ স্বাক্ষরের মাধ্যমে তাদের সমর্থন প্রদান করেন। পাশাপাশি সংগঠনটির নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে বর্তমান শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির প্রতি সমর্থন জ্ঞাপন করেন।

নবগঠিত আহ্বায়ক কমিটি আশা প্রকাশ করেছে যে, সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে “যমুনা” সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্য, সহমর্মিতা ও কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত