1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
90

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) তাড়াশ ডিগ্রি কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা নির্বাচন অফিসার।

প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণের বিভিন্ন ধাপ, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, ভোটার সহায়তা এবং আচরণবিধি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা ও সততার ওপরই নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা অনেকাংশে নির্ভর করে। তাই প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তুত করা হচ্ছে, যাতে ভোটগ্রহণ কার্যক্রম স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।

প্রশিক্ষণে তাড়াশ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত