1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

সিরাজগঞ্জে নাট্যচক্রের ২৫ বছর পূর্তি, শুরু দুই দিনের রজতজয়ন্তী উৎসব

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
70

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ রোটারিয়ান মো. আব্দুস সাত্তার।

নাট্যচক্রের সভাপতি আব্দুল আলীম মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে জেলা শহরে নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা প্রশংসনীয় উদ্যোগ। তরুণদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নাট্যচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেনসহ স্থানীয় শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

এ সময় সিরাজগঞ্জের নাট্যকার, গীতিকার ও অভিনেতা নূর মোহাম্মদকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। আলোচনা পর্ব শেষে সমসাময়িক সামাজিক অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে ব্যঙ্গাত্মক নাটক ‘চোর সমাচার’ মঞ্চস্থ হয়। নাটকটি উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।

২০০১ সালে প্রতিষ্ঠিত নাট্যচক্র দীর্ঘদিন ধরে মঞ্চনাটক, পথনাটক ও সাংস্কৃতিক প্রশিক্ষণের মাধ্যমে জেলার সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রেখে আসছে।

উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং নাট্যচক্রের নাটক ‘কানামাছি খেলা’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

01

02

Tags:

70
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত