1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

শাহজাদপুরে নির্মাণের এক মাস না যেতেই সড়কে ধস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
শাহজাদপুরে নির্মাণের এক মাস না যেতেই সড়কে ধস
666

সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের এক মাস না যেতেই সড়কে ধস । স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ও তাড়াহুড়ো করে কাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা ব্রিজ ভায়া ভক্তপাড়া পর্যন্ত ৩২৮ মিটার সড়কটি নির্মিত হয়েছে ‘সিরাজগঞ্জ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায়। কাজটি পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুর এন্টারপ্রাইজ। ব্যয় ধরা হয় ২৬ লাখ ৭০ হাজার ৬৬৪ টাকা।

শাহজাদপুরে নির্মাণের এক মাস না যেতেই সড়কে ধস প্রসঙ্গে স্থানীয়রা জানান, সড়কের পিচঢালাইয়ের নিচে প্রয়োজনীয়ভাবে মাটি ভরাট না করে নামমাত্র বালু ব্যবহার করা হয়েছে। কোনো বিরতি না দিয়েই রোলারিং ছাড়াই কার্পেটিং করা হয়, ফলে এক মাসেই সড়কে গর্ত আর ধস দেখা দিয়েছে। সড়কের দুই পাশে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় ইটের খোয়া বের হয়ে পড়েছে, সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে এলাকাবাসী বারবার আপত্তি জানালেও, অভিযোগ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাদের ভয়ভীতি দেখায় বলে জানিয়েছেন জালাল খাঁ, বলাই প্রামাণিকসহ অনেকে।

উপজেলা প্রকৌশলী এ.এইচ.এম. কামরুল হাসান রনী জানান, “ঠিকাদারকে পুনরায় কাজ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জামানতের টাকা আটকে রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

01

02

Tags: ,

666
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত