1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবস এ কাজীপুরে পুরস্কার পেলেন আট ব্যক্তি ও প্রতিষ্ঠান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
বিশ্ব জনসংখ্যা দিবস
538

সিরাজগঞ্জের কাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলো ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে তারুণ্যের ক্ষমতায়ন।

কাজীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার চিত্রা ঘোষ। এছাড়া তরুণদেরকে আগামীর পরিণত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান, উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, কাজীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নিজ নিজ কর্মে ভালো করায় এবছর আটজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরা হলেন পরিবার কল্যাণ সহকারি আমিনা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈকত সাহা, পরিবার কল্যাণ পরিদর্শিকা মিনা খাতুন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার জয়নুল আবেদীন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সোনামুখী, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চরগিরিশ ইউনিয়ন, শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন ও শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশীপ। অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কারগুলো সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।

01

02

Tags: ,

538
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত