1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
একক সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
নতুন সংবাদ
তাড়াশে সড়ক মেরামতে অনিয়ম-নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ বিদ্যুৎখাতে দুর্নীতি-গোপন চুক্তি নিয়ে সিরাজগঞ্জে ক্যাবের মানববন্ধন জাতীয় পর্যায়ে প্রথম হওয়া হাফেজ রাহিমুলকে সিরাজগঞ্জে সংবর্ধনা সিরাজগঞ্জে পুলিশের আন্তঃ জেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিরাজগঞ্জে খালেদা জিয়ার স্মরণে ও মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জে ডিমের পুষ্টিগুণ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন সিরাজগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান মারা গেছেন সিরাজগঞ্জবাসীর উদ্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকুর ‘বিশেষ বার্তা’ কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু
                   
                       

একক সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
একক সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
251

সিরাজগঞ্জের সামাজিক ও ক্রীড়া সংগঠন একক সংঘের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শুক্রবার (২২ আগস্ট ২০২৫) রাতে ক্লাবের জিম রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইউসুব হোসেন তালুকদার।

সভায় সহ-সভাপতি ভিপি মো. শামীম খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তা হলো—

লাইফ মেম্বারশিপ: কমিটির সকল সদস্যকে লাইফ মেম্বারশিপ গ্রহণ করতে হবে। নতুন সদস্যদের আজীবন সদস্য ফি ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফুটবল উপকমিটি: আসন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য একটি উপকমিটি গঠন করা হবে।

খেলাধুলায় সহায়তা: ঢাকায় ও রাজশাহীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় একজন টেবিল টেনিস খেলোয়াড় এবং দুইজন দাবাড়ুর যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

স্বাস্থ্যসেবা উদ্যোগ: ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানির জন্য ওষুধ ও স্যালাইন সরবরাহ করতে একটি মেডিক্যাল টিম গঠন করা হবে। আগামী শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি আগামী মাস থেকে ১০০টি মেডিক্যাল কার্ড বিতরণ করা হবে, যার মাধ্যমে ধারকরা বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন।

শিক্ষা বৃত্তি কর্মসূচি: মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের জন্য মাসিক শিক্ষা বৃত্তি কর্মসূচি চালু হবে। আগামী মাস থেকে আবেদন যাচাই করে বৃত্তি প্রদান শুরু হবে।

সভায় এসব উদ্যোগের মাধ্যমে সমাজ ও ক্রীড়াঙ্গনে একক সংঘকে আরও কার্যকর ও সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত