1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু পানি বাড়ার সঙ্গে বাড়ছে ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে সিরাজগঞ্জের ঘরবাড়ি মিরপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির বৃত্তি পেল ৬০ মেধাবী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা কম খরচে বেশি লাভ, সিরাজগঞ্জে বাড়ছে আদা চাষ

উল্লাপাড়ায় ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
137

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে রিফাত হোসেন নামে ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিফাত ওই গ্রামের মো. শাহাদত হোসেন ও মোছা. মঞ্জিলা খাতুন দম্পতির একমাত্র ছেলে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে মা মঞ্জিলা খাতুন শিশুকে বাড়ির উঠানে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের বর্ষার পানিতে ভরা ডোবার মধ্যে পড়ে যায় রিফাত। কিছুক্ষণ পর খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজ করতে থাকেন।

চাচাতো দাদা সৌয়দ আলী জানান, হঠাৎ ডোবার পানিতে কিছু নড়াচড়া দেখে কাছে গিয়ে দেখি ছোট বাচ্চা। দ্রুত তাকে পানি থেকে তুলে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

01

02

Tags: ,

137
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত