1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
182

সিরাজগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও কার্যক্রমকে আরও সক্রিয় করার লক্ষ্যে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার ৮৩টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (যারা পেশকার হিসেবে দায়িত্ব পালন করছেন) এবং গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, সেবা প্রদান, মামলা নিষ্পত্তির অগ্রগতি এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে দ্রুত ও সুলভ ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। তিনি মাঠপর্যায়ে দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং গ্রাম আদালতের সেবা যাতে জনগণের কাছে আরও সহজে পৌঁছে যায় সে বিষয়ে নির্দেশনা দেন।

সভায় গ্রাম আদালতের ডিজিটাল ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, তথ্য হালনাগাদ এবং সেবাভোগীদের সাথে আচরণগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। কর্মকর্তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং ভবিষ্যতে কার্যক্রম আরও গতিশীল করার জন্য বেশ কিছু সুপারিশ উত্থাপন করেন।

01

02

Tags: , ,

182
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত