1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
215

সিরাজগঞ্জের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

জেলা প্রশাসক বলেন, “মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমাজের সব স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার সুযোগ পেলে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠবে।”
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর করুনা রাণী সাহা, সাবেক অধ্যক্ষ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। তিনি বলেন, “দারিদ্র্যের কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সবার দায়িত্ব নিতে হবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম। তিনি জানান, “বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও এই বৃত্তি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ বাড়বে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু ও আরও অনেক অভিভাবক।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও অতিথিদের হাতে বৃত্তির অর্থ ও সনদ গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করে।

01

02

Tags:

215
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত