1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী ‘একতা এক্সপ্রেস’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
নৌকা বাইচ সিরাজগঞ্জ
159

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের পাশে ফুলজোড় করতোয়া নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ ২০২৫-এর ফাইনাল পর্ব। বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ শহীদ গিয়াস উদ্দীন স্মৃতি সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার মোট ১৪টি পানসি নৌকা অংশ নেয়। চূড়ান্ত পর্বে উল্লাপাড়া উপজেলার কৌবর্তগাঁতী গ্রামের একতা এক্সপ্রেস প্রথম স্থান অর্জন করে। পাবনা জেলার স্বপ্নের তরী এক্সপ্রেস দ্বিতীয় এবং শাহজাদপুর উপজেলার আল মদিনা এক্সপ্রেস তৃতীয় স্থান লাভ করে।

ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এম. আকবর আলী। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার।

বিজয়ী নৌকার মালিকদের হাতে যথাক্রমে ১২৫ সিসি, ১০০ সিসি ও ৮০ সিসি মোটরসাইকেল তুলে দেন প্রধান অতিথি এম. আকবর আলী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও হাজারো দর্শক উপস্থিত থেকে নৌকা বাইচ উপভোগ করেন।

01

02

Tags: ,

159
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত