1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

অনূর্ধ্ব-১৭ ফুটবলে পদ্মা জোন চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ

নাজমুল ইসলাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
104

সিরাজগঞ্জে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে পদ্মা জোন থেকে জয়পুরহাট জেলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে স্বাগতিক সিরাজগঞ্জ জেলা দল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে হাজারো দর্শকের করতালি ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো গ্যালারি।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল জমজমাট লড়াই। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থেকে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে নির্ণায়ক গোল করে জয় নিশ্চিত করে সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের পক্ষে গোল করেন শরিফুল ইসলাম ও লিমন। জয়পুরহাটের একমাত্র গোলটি করেন সৌরভ আলী মন্ডল।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য সাইদ হাসান কানন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাফুফের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। এ সময় জেলা ক্রীড়া অফিসার নূর-এ-এলাহীসহ জেলার ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনূর্ধ্ব-১৭ ফুটবলে পদ্মা জোন চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ
পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য সিরাজগঞ্জ দলের ২১ নম্বর জার্সিধারী স্টপার মো. জাকারিয়াকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তার দৃঢ় রক্ষণভাগ জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খেলা শেষে অতিথিরা তরুণ ফুটবলারদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনূর্ধ্ব-১৭ ফুটবলে পদ্মা জোন চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের জয়ে ক্রীড়ামোদিদের মধ্যে উচ্ছাস দেখা গেছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত