1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ বিষয়ে মন্ত্রী টুকুর কয়েকটি কঠোর নির্দেশনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
169

সিরাজগঞ্জ শহরকে যানজটমুক্ত করা, ফুটপাত দখলমুক্ত করা এবং চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বক্তব্য প্রদানকালে তিনি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বহু নেতাকর্মী সেসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোড এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে এবং চাঁদাবাজির সুযোগ তৈরি হচ্ছে। এ অবস্থায় অবৈধ দখল উচ্ছেদ করে ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে স্থানান্তরের মাধ্যমে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সংঘর্ষ, চাঁদাবাজি ও অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও আর্থিক অব্যবস্থাপনা হয়েছে এবং বিদ্যুতের ওপর আরোপিত অতিরিক্ত ‘ক্যাপাসিটি চার্জ’ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে পুনর্গঠন করে শক্তিশালী করতে কাজ করছে।

01

02

Tags:

169
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত