1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিরাজগঞ্জে প্রচারণায় ব্যস্ত ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক ও সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বৃহস্পতিবার দিনভর সদর ও কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। সকালে কামারখন্দে তাঁর গাড়ি পৌঁছালে উৎসুক মানুষ ভিড় করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন এবং নিজেদের পারিবারিক ও এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন।

দুপুরে সিরাজগঞ্জ শহরের আমলাপাড়া পৌড় ঈদগাহ মাঠে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও সুশাসনের বিষয়ে নিজের অঙ্গীকার তুলে ধরেন।

এরপর সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার ধানগড়া (সর্দারপাড়া) এলাকায় আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সমাবেশে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপির অবস্থান তুলে ধরেন।

বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া নারী-পুরুষ ভোটাররা জানান, ইকবাল হাসান মাহমুদ টুকুর সরাসরি উপস্থিতি ও কথা শুনে তারা আশাবাদী হয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, এসব উঠান বৈঠক ও সমাবেশে ব্যাপক জনসাড়া পাওয়া যাচ্ছে, যা নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত