1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

চাচার জন্য ধানের শীষে ভোট চেয়ে সিরাজগঞ্জের পথে পথে জাভেদ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
329

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন জাভেদ হাসান মাহমুদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এসএস রোড, খলিপাপট্টি ও মাড়োয়ারি পট্টি এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। জাভেদ হাসান মাহমুদ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তার চাচা ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

জাভেদ হাসান মাহমুদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ছোট ভাই ও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশীর জ্যৈষ্ঠ সন্তান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির শাওন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম মিলন, জিয়া সাইবার ফোর্সের সভাপতি আহসান কবির বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর থানা কৃষকদলের সভাপতি সবুজ ও সহ-সভাপতি আনোয়ারুল আজিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হাসান খান চৌধুরী বাবলু এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

01

02

Tags: ,

329
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত