1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

ভালোবাসায় সিক্ত ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জে বিশাল গণসংবর্ধনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
211

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর আংশিক ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বুধবার সিরাজগঞ্জে পৌঁছালে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন।

১২ নভেম্বর (বুধবার) বিকেল তিনটার দিকে তিনি ঢাকা থেকে সড়ক পথে যমুনা সেতু পাড় হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে। জেলা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী মাইক্রোবাস ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাঁকে বরণ করেন।

কড্ডার মোড় থেকে শহরের রেলগেট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে আড়াই ঘণ্টার বেশি। পথে পথে জনতার অভিবাদনের জবাব দিতে দিতে টুকু ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সন্ধ্যার পর তিনি রেলগেট সংলগ্ন ট্রাক টার্মিনাল মাঠে জেলা বিএনপির গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় টুকু বলেন,“মানুষের এই মহাস্রোত, উচ্ছ্বাস ও ভালোবাসাই প্রমাণ করে—আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। যারা জনগণের সমর্থন হারিয়ে পরাজয়ের আশঙ্কায় আছে, তারাই নির্বাচন বানচালের পায়তারা করছে।”
ইকবাল হাসান মাহমুদ টুকু
তিনি আরও বলেন,“দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার পর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, তা জনআকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণ নিজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ, আর কেউ বাধা হয়ে দাঁড়ালে জনগণই তাকে প্রতিহত করবে।”
ইকবাল হাসান মাহমুদ টুকুর সংবর্ধনা
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

01

02

Tags:

211
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত