‘বিএনপির বিরুদ্ধে একটি ছায়া শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে’
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
‘বিএনপির বিরুদ্ধে একটি ছায়া শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে’
ফ্যাসিষ্ট সরকারের পতনের পর থেকে বিএনপির বিরুদ্ধে একটি ছায়া শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নব গঠিত কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ (টুকু) বলেছেন, বর্তমানে একটি ছায়া শক্তি সামাজিক মাধ্যমে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি দাবি করেছেন যে, অনেক মানুষ এই মিথ্যা গোষ্ঠীর কথায় বিশ্বাস করতে শুরু করেছেন। বিএনপির নেতাকর্মীদের উচিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে পাল্টা জবাব দেওয়া এবং জনগণের সামনে নিজেদের দৃষ্টিভঙ্গি সঠিকভাবে উপস্থাপন করা। টুকু বলেন, ‘বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং তারা ধর্ম ভীরু। সেই সুযোগ কাজে লাগিয়ে এখন একটা দল বের হয়েছে। ওই দলের মহিলারা ভোর বেলা ফজরের নামাজ পড়ে বোরকা পরে শুধু চোঁখ বের করে আমাদের মা-বোনদের কাছে যাচ্ছে। তারা দেশে ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে। কেন? আমরা কি ধর্ম থেকে খারিজ হয়ে গেছি যে, ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা লাগবে।’ নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি না করে সবাই ঐক্যবন্ধ থেকে ছায়া শক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এই নেতা। সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ। তিনি আরও উল্লেখ করেছেন, আগামীতে সক্রিয় প্রচার ও যুক্তিবাদী প্রতিবেদনের গুরুত্ব বেড়ে যাবে এবং মানুষকে বিভ্রান্তিকর তথ্য থেকে রক্ষা করার জন্য দলবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। এ প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতা ও নেতা-কর্মীরা বলছেন, সিরাজগঞ্জে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয় প্রচার করতে হবে জনসাধারণের কাছে, যাতে সামাজিক মাধ্যমেও সঠিক তথ্য পৌঁছানো যায়।
242
ফ্যাসিষ্ট সরকারের পতনের পর থেকে বিএনপির বিরুদ্ধে একটি ছায়া শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নব গঠিত কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ (টুকু) বলেছেন, বর্তমানে একটি ছায়া শক্তি সামাজিক মাধ্যমে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি দাবি করেছেন যে, অনেক মানুষ এই মিথ্যা গোষ্ঠীর কথায় বিশ্বাস করতে শুরু করেছেন। বিএনপির নেতাকর্মীদের উচিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে পাল্টা জবাব দেওয়া এবং জনগণের সামনে নিজেদের দৃষ্টিভঙ্গি সঠিকভাবে উপস্থাপন করা।
টুকু বলেন, ‘বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং তারা ধর্ম ভীরু। সেই সুযোগ কাজে লাগিয়ে এখন একটা দল বের হয়েছে। ওই দলের মহিলারা ভোর বেলা ফজরের নামাজ পড়ে বোরকা পরে শুধু চোঁখ বের করে আমাদের মা-বোনদের কাছে যাচ্ছে। তারা দেশে ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে। কেন? আমরা কি ধর্ম থেকে খারিজ হয়ে গেছি যে, ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা লাগবে।’
নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি না করে সবাই ঐক্যবন্ধ থেকে ছায়া শক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এই নেতা।
সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
তিনি আরও উল্লেখ করেছেন, আগামীতে সক্রিয় প্রচার ও যুক্তিবাদী প্রতিবেদনের গুরুত্ব বেড়ে যাবে এবং মানুষকে বিভ্রান্তিকর তথ্য থেকে রক্ষা করার জন্য দলবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।
এ প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতা ও নেতা-কর্মীরা বলছেন, সিরাজগঞ্জে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয় প্রচার করতে হবে জনসাধারণের কাছে, যাতে সামাজিক মাধ্যমেও সঠিক তথ্য পৌঁছানো যায়।