1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

সিরাজগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
219

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের একটি অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলায় নলকা-সিরাজগঞ্জ মহাসড়কের পাশে একটি বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির মতো বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরও বলেন, সড়কের দু’পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং তা ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সিরাজগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সবাইকে গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয় যাতে রোপিত চারা গাছগুলো সুস্থভাবে বৃদ্ধি পেতে পারে।

স্থানীয় মানুষ ও কর্মকর্তা-কর্মচারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন যে, এই কর্মসূচি সরকারের পরিবেশবান্ধব উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। তারা মনে করেন, বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে গেলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

219
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত