1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিরাজগঞ্জে অসহায় ও অসুস্থ মোটর শ্রমিকদের সহায়তায় মাসিক অনুদান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
67

সিরাজগঞ্জে অসহায়, অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের সহায়তায় মাসিক অনুদান কর্মসূচি শুরু করেছে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অধ্যাপক এম এ মতিন পৌর বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে ২৭ জন অসুস্থ ও অক্ষম শ্রমিকের প্রত্যেককে এক হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

ইউনিয়নের উপদেষ্টা কমিটির গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সহায়তা কার্যক্রম চালু করা হয়। সিদ্ধান্ত মোতাবেক প্রতি মাসে নিয়মিতভাবে অসহায় ও অসুস্থ শ্রমিকদের এ অনুদান প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

ইউনিয়ন সূত্রে জানা যায়, সংগঠনের অনেক সাবেক কর্মরত শ্রমিক বর্তমানে বার্ধক্যজনিত সমস্যা, দুরারোগ্য ব্যাধি, অঙ্গহানি ও পক্ষাঘাতে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়াতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মো. আব্দুল মজিদ। উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে ছিলেন শ্রী শ্যামল চন্দ্র দাস, মোহাম্মদ ইউনুস আলী, মো. মনজুরুল আলম ও মো. নুরুল ইসলাম। আইন উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা ও অ্যাডভোকেট জামাল উদ্দিন। এছাড়াও ইউনিয়নের উপকমিটির ১৩ সদস্যসহ অন্যান্য শ্রমিকরা অনুষ্ঠানে অংশ নেন।

উপস্থিত নেতারা জানান, শ্রমিকদের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য এবং এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত