1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় বাসদ নেতা মনিরুজ্জামান খানের মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমরেড মনিরুজ্জামান খান (সবুজ অনিক মনি) নিহত হয়েছেন।

জানা গেছে, রোববার (২৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর (কড্ডা) এলাকায় ট্রেন দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মনিরুজ্জামান খান দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন একজন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে। তিনি “অন্যভূবন কালচারাল স্কুল” এবং “অন্যভূবন মডার্ন ইংলিশ স্কুল”-এর প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, কমরেড মনিরুজ্জামান খানের মৃত্যুতে জেলা তথা দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন এক নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাসদ, স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত