1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেফতার যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা

সিরাজগঞ্জে শিক্ষক কর্মচারীদের ভাতা বিষয়ে স্মারকলিপি ও আলোচনা সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে শিক্ষক কর্মচারীদের ভাতা

সিরাজগঞ্জে শিক্ষক কর্মচারীদের ৪৫ শতাংশ বাড়ি ভাতা, শতভাগ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিভুক্তকরণ এবং অবসরপ্রাপ্তদের বকেয়া দ্রুত পরিশোধের দাবিতে স্মারকলিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশনে ‘মুক্তির সোপান’ চত্বরে সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. এম. এ. সবুর।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ-২ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণে গতি আনতে হবে, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য ভাতা দ্রুত প্রদান করতে হবে এবং অবসরপ্রাপ্তদের বকেয়া পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত