1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

তাড়াশে দেড় বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
268

সিরাজগঞ্জের তাড়াশে উত্তর ওয়াপদা বাঁধ সংলগ্ন কাটাগাড়ী রাস্তার নির্মাণাধীন ব্রিজের কাজ দেড় বছর পার হলেও শেষ হয়নি। ফলে চলাচলের একমাত্র ভরসা এখন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। এ সাঁকো দিয়েই মোটরবাইক, মিশুক ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে।

২ কোটি ৫৫ লাখ টাকায় নির্মাণাধীন ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটির কাজ ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৫ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও এখনও ৬০ শতাংশ কাজ বাকি। এতে প্রায় অর্ধলক্ষাধিক মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহনও ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত ভাড়া, সময় নষ্ট ও দুর্ঘটনার ঝুঁকিতে তারা পড়েছেন। শিক্ষার্থী, অসুস্থ রোগী ও অন্তঃসত্ত্বা নারীদের যাতায়াতে ভোগান্তি আরও প্রকট।

উপজেলা প্রকৌশলী ফজলুল হক বলেন, “ব্রিজের কাজ চলমান আছে, ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। ঠিকাদারের গাফিলতিতে কাজের ধীরগতি হচ্ছে। আমরা ঠিকাদারকে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছি। ব্রিজের বেয়ারিং টেস্টের জন্য পাঠানো হয়েছে, বেয়ারিং টেস্ট হয়ে আসলেই ওপরের সাটারিংয়ের কাজের অনুমতি দেওয়া হবে এবং খুব দ্রুত কাজ শেষ করা হবে।”

01

02

Tags: ,

268
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত