1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

হামলায় আহত বিএনপি নেতা সুজনকে দেখতে হাসপাতালে সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক আলী সুজনের ওপর হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় তাকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় তিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোবারক আলী সুজনকে দেখতে যান। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে সুজনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলের নিকট সুজনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আহসানুল বাবু এবং জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত