সিরাজগঞ্জসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট কপিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ সময় ২৪ সেপ্টেম্বর। আবেদনকারীদের কাছ থেকে ৮০০ টাকা (আবেদন ফি) কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা নেওয়া হবে, যা ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রদান করা যাবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার শেষ তারিখ ২ অক্টোবর। এছাড়া প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি শিক্ষার্থীকে ৮০০ টাকা করে সোনালী ব্যাংক শাখার মাধ্যমে জমা দেওয়ার সময়সীমা ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে পাওয়া যাবে।
99
সিরাজগঞ্জসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট কপিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ সময় ২৪ সেপ্টেম্বর। আবেদনকারীদের কাছ থেকে ৮০০ টাকা (আবেদন ফি) কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা নেওয়া হবে, যা ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রদান করা যাবে।
কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার শেষ তারিখ ২ অক্টোবর। এছাড়া প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি শিক্ষার্থীকে ৮০০ টাকা করে সোনালী ব্যাংক শাখার মাধ্যমে জমা দেওয়ার সময়সীমা ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে পাওয়া যাবে।