1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
174

সিরাজগঞ্জে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক। এছাড়া জেলার বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চকি বসানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখার পত্রের সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আমিনুল ইসলাম।

ওই আদেশে বলা হয়, আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্থানীয় বা কাছাকাছি থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা এসব অস্ত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা রাখা হবে।

আদেশে আরও বলা হয়, লাইসেন্সধারী অস্ত্রের মালিকেরা ১ ফেব্রুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাদের আগ্নেয়াস্ত্র বহন বা সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না।

এ আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বৈধ সংসদসদস্য প্রার্থী ও তাদের সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে উল্লেখ করা হয়।

পৃথক আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

চেকপোস্টসমূহে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, অবৈধ যানবাহন, সন্দেহভাজন যান ও চালকদের কাগজপত্র যাচাইসহ সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্য বহন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

01

02

Tags:

174
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত