1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন প্রতিযোগিতা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ সরকারি কলেজ
290

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কলেজ সূত্র জানায়, উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাতে রাসূল (সা.), ক্বিরাত, রচনা এবং ধর্মীয় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার সময়সূচি:

* হৃদয়স্পর্শী ক্বিরাত প্রতিযোগিতা: ১৭ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে।
* আযান প্রতিযোগিতা: ১৭ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিট।
* হামদ প্রতিযোগিতা: ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে।
* নাত-ই-রাসূল (সা.) প্রতিযোগিতা: ১৮ সেপ্টেম্বর সকাল ১১টা।
* ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা অনার্স-মাস্টার্স পর্যায়ে আলাদা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এছাড়া, রচনা প্রতিযোগিতাও থাকছে—

* উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়:
অনুসরণ চরিত্রের উৎকৃষ্ট নমুনা হযরত মুহাম্মদ (সা.) (১০০০ শব্দের মধ্যে)।
* অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়:
আদর্শ সমাজ গঠনে রাসূল মুহাম্মদ (সা.) (১৫০০ শব্দের মধ্যে)।

রচনা জমা দেওয়ার শেষ সময় ১৮ সেপ্টেম্বর দুপুরের মধ্যে।

প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে থাকবেন সহকারী অধ্যাপক মো. জাকিরুল ইসলাম (ইসলামিক স্টাডিজ বিভাগ) এবং প্রভাষক ড. মো. আমান উল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ)। এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষকগণ।

কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুশীলন, নৈতিকতা ও ইসলামী সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে।

01

02

Tags:

290
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত