1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

নেত্রকোনাকে হারিয়ে সেরা ৮ এ সিরাজগঞ্জ জেলা দল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জ জেলা ফুটবল দল

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫–এর নক-আউট পর্বের (রাউন্ড অফ ১৬) খেলায় দুর্দান্ত পারফরম্যান্সে সিরাজগঞ্জ জেলা দল জয় ছিনিয়ে নিয়েছে।

গাজীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সিরাজগঞ্জ ২–১ গোলে পরাজিত করে নেত্রকোনা জেলা দলকে। এর ফলে সারাদেশের মধ্যে সিরাজগঞ্জ উঠে এসেছে সেরা আট জেলা দলের মধ্যে।

খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষে ফলাফল ছিল ১–১ গোলে ড্র। পরে অতিরিক্ত সময়ে প্রথমার্ধে সিরাজগঞ্জের খেলোয়াড় হাসান জয়সূচক গোলটি করেন।

খেলার ফলাফল সিরাজগঞ্জ ২ (পায়েল, হাসান) এবং নেত্রকোনা ১।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় জুবায়ের।

দলের এই গুরুত্বপূর্ণ জয়ে সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। সবাই আশা করছেন, আগামীর কোয়ার্টার ফাইনালেও সিরাজগঞ্জের খেলোয়াড়রা একই পারফরম্যান্স ধরে রাখবে এবং শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত