1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

সিরাজগঞ্জে জরুরি মানবিক সহায়তা নেটওয়ার্ক গঠনের উদ্যোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
180

সিরাজগঞ্জে জরুরি মানবিক সহায়তা কার্যক্রমকে আরও দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে “ইমারজেন্সি রেসপন্স পুল ফান্ড ফর সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এ উপলক্ষে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, নদীভাঙন বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াতে স্থানীয় পর্যায়ে একটি সমন্বিত তহবিল গঠন সময়ের দাবি। এই ফান্ডের মাধ্যমে সিরাজগঞ্জ জেলায় উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ ও ব্যবসায়ী সংগঠনগুলো একত্রে দ্রুত সাড়া দিতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, সুক, KPUS, MDO, MMUS, SHARP ও PWD’র নির্বাহী পরিচালকবৃন্দ, DIPSETU’র কোঅর্ডিনেটর, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মেহেদী এবং এনডিপি’র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিভাগের উপপরিচালক কাজী মাসুদুজ্জামান।

অংশগ্রহণকারীরা মত দেন যে, “ইমারজেন্সি রেসপন্স পুল ফান্ড” জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় একটি টেকসই ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভবিষ্যতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে ফান্ডটি আরও সম্প্রসারিত করা যেতে পারে বলেও সভায় আলোচকরা মত দেন।

সভায় অংশগ্রহণকারীরা জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য বিনিময়, যৌথ মাঠ কার্যক্রম এবং স্থানীয় স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা প্রতি বছর বন্যা, নদীভাঙন ও শীতজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। তাই স্থানীয় পর্যায়ে গঠিত এই তহবিল ভবিষ্যতে তাৎক্ষণিক মানবিক সাড়া ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত