সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় সিএনজির নতুন স্টেশন নির্ধারণকে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সিএনজি চালক আহত হন এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাজার স্টেশন এলাকায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াহাব এর অনুসারীদের সঙ্গে সিএনজি চালক মোঃ হাসেম, মোঃ সাইদুল, মোঃ তুষার, সাধনসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে রূপ নেয়। এতে সিএনজি চালক মোঃ ইসমাইল ও মোঃ লিটন শেখ সামান্য আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের নির্দেশনায় বাজার স্টেশন ও রেলওয়ে কলোনি সংলগ্ন এলাকার সিএনজিগুলো ট্রাক শ্রমিক ইউনিয়নের পাশের ফাঁকা জায়গায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু সিএনজি চালকদের নির্ধারিত স্থান দেখিয়ে দেন। তবে সিএনজি চালকরা সেখানে গাড়ি রাখতে গেলে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ সড়ক অবরোধ করলে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
54
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় সিএনজির নতুন স্টেশন নির্ধারণকে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সিএনজি চালক আহত হন এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাজার স্টেশন এলাকায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াহাব এর অনুসারীদের সঙ্গে সিএনজি চালক মোঃ হাসেম, মোঃ সাইদুল, মোঃ তুষার, সাধনসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে রূপ নেয়। এতে সিএনজি চালক মোঃ ইসমাইল ও মোঃ লিটন শেখ সামান্য আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের নির্দেশনায় বাজার স্টেশন ও রেলওয়ে কলোনি সংলগ্ন এলাকার সিএনজিগুলো ট্রাক শ্রমিক ইউনিয়নের পাশের ফাঁকা জায়গায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু সিএনজি চালকদের নির্ধারিত স্থান দেখিয়ে দেন।
তবে সিএনজি চালকরা সেখানে গাড়ি রাখতে গেলে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ সড়ক অবরোধ করলে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।