1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
138

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫–কে সামনে রেখে অর্ডিনারি গ্রুপ থেকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী মোঃ সাইদুর রহমান বাচ্চু ধানবান্ধি ও হোসেনপুর এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ধানবান্ধি রোডস্থ ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের ব্যবসা–বাণিজ্যকে নতুন মাত্রা দিতে হলে চেম্বারের নেতৃত্বে সময়োপযোগী, স্বচ্ছ ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তিনি চেম্বারের সেবা আরও সহজতর করা, উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তা বৃদ্ধি, শিল্পায়নে গতি আনাসহ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনে অর্ডিনারি গ্রুপের পরিচালক প্রার্থী ও ভোটার নং–১০১ হাজী মোঃ আব্দুস সাত্তার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস (ভোটার নং–এ–৩৭৮), ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল কাদের সেখ (অ–ভোটার নং–৩৬১) এবং অন্যান্য প্রার্থীরা।

সভায় উপস্থিত ভোটাররা এলাকার ব্যবসায়িক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন–সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন। প্রার্থীরা এসব বিষয়ে করণীয় দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

মতবিনিময় সভাটি আগামী চেম্বার নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণ, প্রত্যাশা এবং নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত