1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

ব্যবসায়ী সেবায় আধুনিকায়নে সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগ, সিরাজগঞ্জ ইনফোর সঙ্গে চুক্তি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জের ব্যবসায়ীদের প্রযুক্তিগত সেবা
364

সিরাজগঞ্জের ব্যবসায়ীদের প্রযুক্তিগত সেবা নিশ্চিত করতে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে এবার চেম্বারের সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ দিতে প্রযুক্তি প্রতিষ্ঠান ও কমিউনিটি গণমাধ্যম ‘সিরাজগঞ্জ ইনফো’-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার সকালে চেম্বার ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিরাজগঞ্জ ইনফোর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ারুল ইসলাম আজিম। চুক্তির আওতায় সিরাজগঞ্জ চেম্বারের একটি আধুনিক ওয়েবসাইট নির্মাণের পাশাপাশি চেম্বার সদস্যদের ডিজিটাল প্রোফাইল, সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা, নোটিশ বোর্ড, হেল্প ডেস্ক, কমপ্লেইন বক্স এবং ব্যবসা সংক্রান্ত তথ্যভান্ডার তৈরি করা হবে।
সিরাজগঞ্জের ব্যবসায়ীদের প্রযুক্তিগত সেবা
চুক্তি স্বাক্ষরের পর বক্তব্যে চেম্বার সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, “সিরাজগঞ্জ এখন ভৌগলিক অবস্থান ও শিল্প সম্ভাবনার কারণে উত্তরবঙ্গের অন্যতম অর্থনৈতিক জেলায় পরিণত হয়েছে। বিসিক শিল্পপার্ক, সিরাজগঞ্জ ইকোনমিক জোন এবং বাংলাদেশ কাস্টমসের আইসিডির কারণে সামনের দিনগুলোতে সিরাজগঞ্জের উন্নয়ন ও সমৃদ্ধি চোখে পড়বে, ইনশাআল্লাহ। বিশাল ব্যবসায়িক বলয়ে সিরাজগঞ্জ চেম্বারের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব থাকবে। এসব সম্ভাবনা ও শিল্পবিপ্লবের আগাম বার্তার সঙ্গে তাল মিলিয়ে সিরাজগঞ্জ চেম্বারের সেবাকে প্রযুক্তির আওতায় আনতে যাচ্ছি। আশা করি, অল্প ক’দিনের মধ্যেই সিরাজগঞ্জের ব্যবসায়ীরা এর সুফল পাবেন।”

সিরাজগঞ্জ ইনফোর ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ারুল ইসলাম আজিম বলেন, “চেম্বারের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে পেরে সিরাজগঞ্জ ইনফো গর্বিত। চেম্বার সভাপতি সাইদুর রহমান বাচ্চুর দূরদর্শী নেতৃত্বের সঙ্গে প্রযুক্তিগত উদ্ভাবন যুক্ত হলে সিরাজগঞ্জের ব্যবসায়ীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।”

উভয় পক্ষ জানায়, খুব দ্রুত ওয়েবসাইট উদ্বোধন করা হবে এবং ধাপে ধাপে চেম্বার সদস্যদের প্রোফাইল ও অন্যান্য সেবা যুক্ত করা হবে। বিসিক শিল্পপার্ক এবং সিরাজগঞ্জ ইকোনোমিক জোনে আগত দেশি বিদেশি উদ্যোক্তাদের সিরাজগঞ্জে নানা সুবিধা ও সেবা দিতেও ভবিষ্যতে নানা উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।

01

02

Tags: ,

364
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত