1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

অসুস্থ কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা নিরুর পাশে বিএনপির নেতাকর্মীরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
266

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো অকুতোভয় বীর সৈনিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য নেতা এরশাদুর রহমান নিরু বর্তমানে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ও ঘরবন্দী জীবনযাপন করছেন।

আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার খোঁজখবর নিতে সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়া এলাকার নিজ বাসভবনে যান। এসময় তিনি নিরু’র শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযোদ্ধা সাইদুর রহমান বাচ্চুকে কাছে পেয়ে এরশাদুর রহমান নিরু আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং নিজের সুস্থতার জন্য দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেন।

এসময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু, জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আহসানুল কবির বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, এবং জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও সংশ্লিষ্ট ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন খান চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, বিএনপি নেতা সাজেদুল ইসলাম খান চৌধুরী ইমন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল আজিম এবং সাবেক ছাত্রনেতা রাজু উপস্থিত ছিলেন।

দলীয় নেতারা নিরু ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক অবদানকে স্মরণ করেন।

01

02

Tags: , ,

266
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত