1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জের সোহানের ব্যাটিং ঝড়, ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
302

কাতারের দোহায় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে স্বপ্নের ফাইনালে তুলে দেওয়ার গল্পের শুরুটা লিখেছেন সিরাজগঞ্জের ছেলে হাবিবুর রহমান সোহান। তার ঝড়ো সূচনা, দারুণ শট আর ব্যাটিং আগ্রাসনের ওপর দাঁড়িয়ে গড়া হয় বাংলাদেশের বিশাল সংগ্রহ, যা শেষ পর্যন্ত সুপার ওভারের রোমাঞ্চে এনে দেয় স্মরণীয় জয়।

দারুণ কিছু শট, দুর্দান্ত বোলিং, একের পর এক ক্যাচ ছেড়ে দেওয়া, পাশাপাশি ফিল্ডিংয়ে অভাবনীয় ব্যর্থতা—সবকিছুর মিশেলে নাটকীয়তায় ঠাসা ম্যাচটির পরিণতি গিয়ে ঠাকে সুপার ওভারেই। আর সেই সুপার ওভারের কাঁপন ধরানো উত্তেজনা পেরিয়ে ভারত ‘এ’ দলকে হারিয়ে এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ ‘এ’।

কাতারের দোহায় শুক্রবার প্রথম সেমিফাইনালে ব্যাট হাতে ঝড় তোলেন সিরাজগঞ্জের হাবিবুর রহমান সোহান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ইনিংসের শুরুতেই ভারতীয় বোলাররা বিপর্যস্ত হয়ে পড়ে। সোহানের ধারাবাহিক বাউন্ডারি–ছক্কায় বাংলাদেশ দ্রুত রান তোলে এবং ২০ ওভারে দাঁড় করায় ১৯৪ রানের বড় সংগ্রহ। শেষ দিকে এসএম মেহেরবের তাণ্ডবও যোগ হয় এই পাহাড়সম রান গড়ায়।

ভারতের রান তাড়ায় ম্যাচ জমে ওঠে শেষ বল পর্যন্ত। অধিনায়ক আকবর আলির একটি কৌশলগত ভুলে ভারত শেষ বলে তিন রান নিয়ে ম্যাচ টাই করতে সক্ষম হয়। মূল ম্যাচে দারুণ বোলিং করা রিপন মণ্ডল সুপার ওভারেও দেখান তাঁর ধার। প্রথম দুই বলেই দুটি উইকেট তুলে নিয়ে ভারতের স্কোর দাঁড়ায় শূন্য।
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র একটি রান। প্রথম বলেই ইয়াসির আলি চৌধুরি আকাশে বল তুললে সীমানায় অবিশ্বাস্য ক্যাচ ধরে দেন রামানদিপ সিং। দ্বিতীয় বলে স্ট্রাইক নেন আকবর আলি। সুয়াশ শর্মার করা গুগলি লাইনে রাখতে ব্যর্থ হলে আম্পায়ারের দুহাত প্রসারিত হয়ে যায় ওয়াইড সংকেতে—আর সেই সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে দল। আকবর আলি স্বস্তি ও কৃতজ্ঞতায় দুহাত তুলে যেন ‘আমিন’ বলে দেন, আর সতীর্থরা ডগ আউটে ছুটে এসে উদযাপনে ভেসে যান।

কঠিন ম্যাচে জয়ের ভিত রচনার কেন্দ্রবিন্দু ছিলেন সিরাজগঞ্জের হাবিবুর রহমান সোহান—তার শুরুর ঝড়ই এ দিনের রোমাঞ্চকর সাফল্যে সবচেয়ে বড় অবদান। তবে সুপার ওভারে পরপর ২ উইকেট নেওয়া রিপন মন্ডল হন ম্যান অব দ্য ম্যাচ।

01

02

Tags:

302
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত