1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
শাহজাদপুরে রাস্তায় পড়ে ছিল প্রবাসী যুবকের লাশ
নতুন সংবাদ
                   
                       

শাহজাদপুরে রাস্তায় পড়ে ছিল প্রবাসী যুবকের লাশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
113

শাহজাদপুরে রাস্তায় পাওয়া গেছে সিরাজুল মণ্ডল (২৫) নামের এক প্রবাসী যুবকের ক্ষতবিক্ষত লাশ। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহজাদপুরে রাস্তায় নিহত সিরাজুল মণ্ডল উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।

পরিবার জানায়, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর কেউ একজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফেরেননি।

বুধবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজে যাওয়ার পথে রাস্তার পাশে তার লাশ দেখতে পান। পরে পরিবারকে খবর দেওয়া হলে তারা পুলিশে যোগাযোগ করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছলাম আলী জানান, ধারালো অস্ত্রের আঘাতে সিরাজুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত