1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

শাহজাদপুরে হাসপাতালে নবজাতকের মরদেহ লুকানোর দায়ে অভিযান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
`পিস ল্যাব এ্যান্ড হসপিটাল’-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা
202

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিস ল্যাব এ্যান্ড হসপিটালে সিজারের পর নবজাতকের মৃত্যুর ঘটনায় মরদেহ বিস্কিটের প্যাকেটে গোপন রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান এ অভিযান পরিচালনা করে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চলা এই অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও রোগীর স্বজনদের বরাতে জানা যায়, বুধবার বিকেলে শাহজাদপুর পৌর সদরের ভেড়ুয়াদহ মহল্লায় অবস্থিত হাসপাতালে এক গর্ভবতী নারীকে সিজার করা হয়। অভিযোগ রয়েছে, অব্যবস্থাপনার কারণে নবজাতকের মৃত্যু হলে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি বিস্কিটের প্যাকেটে ভরে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রাখে। পরে স্বজনদের জানানো হয় নবজাতক দুইদিন আগে গর্ভেই মারা গিয়েছিল।

তবে তদন্তে উঠে আসে, অপারেশনের আগে কোনো পরীক্ষা করা হয়নি, অবশ প্রদানকারী ডাক্তার অপারেশনের সময় উপস্থিত ছিলেন না, নবজাতকের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা ছিল না এবং ১০ বেডের অনুমতি থাকলেও হাসপাতালে স্থাপন করা হয়েছিল ১৮টি বেড। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতালের নথিপত্র তলব করা হয় এবং শেয়ারহোল্ডার ফারুককে আটক করা হয়।

01

02

Tags: ,

202
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত