1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

শাহজাদপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, গায়ে লেখা ৩ জনের নাম

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
শাহজাদপুর থানা
174

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার এক নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাঁটুতে তিন ব্যাক্তির নাম লেখা ছিল, ধারণা করা হচ্ছে ওই তিনজনের থেকে তিনি ঋণ নিয়েছিলেন।

নিহত এমদাদুল হক (৪২) চৌহালী উপজেলার উমারপুর এলাকার আয়নাল হকের ছেলে। সম্প্রতি তিনি গাড়দহ ইউনিয়নের মাকড়া গ্রামে এসে বসতবাড়ি করেছেন। ২-৩ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার গাড়দহ ইউনিয়নের কবরস্থানের পূর্বপাশের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি আলী আসলাম।

স্বজনদের বরাতে ওসি আলী আসলাম বলেন, এমদাদুল হক স্থানীয় কয়েকজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়েছিলেন। কিন্তু নিয়মিত পরিশোধ করতে না পারায় অতিরিক্ত সুদ হয়েছিল এবং পাওনাদাররা টাকার জন্য চাপ দিচ্ছিল।

ওসি আরও বলেন, “এমদাদুলের স্ত্রীর দাবি শুক্রবার রাতে তার স্বামী মোবাইলে জানিয়েছিলেন, ঋণগ্রস্ত হয়ে পড়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করবেন। এছাড়া মরদেহের শরীরের হাঁটুতে কলম দিয়ে মৃত্যুর জন্য ‘তিনজনকে দায়ী করে’ তাদের নাম লেখাছিল।”

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও জানিয়েছে পুলিশ।

01

02

Tags: , ,

174
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত