1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

শাহজাদপুরে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
167

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বণিক সমিতি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় দ্বারিয়াপুর বাজারে উপজেলা বণিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বণিক সমিতির সভাপতি এমদাদুল হক নওশাদ এবং সঞ্চালনা করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত। তিনি বলেন, “ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই ব্যবসায়ীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” একইসাথে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপিকে বিজয়ী করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবার হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সাবেক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী। এ ছাড়া উপজেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অসংখ্য ব্যবসায়ী ও নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।

01

02

Tags:

167
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত