1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

শাহজাদপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
মোটরসাইকেল রেসে কিশোরের মৃত্যু
216

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।

রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোরের নাম মো. রুহান (১৭)। তিনি উল্লাপাড়া পৌর সদরের বাসিন্দা। আহত বাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন কিশোর উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতিতে রেস করছিলেন। শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল অপরটির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে আঘাত করে।

ধাক্কায় দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রুহানের মৃত্যু হয়। গুরুতর আহত বাদশাকে স্থানীয়রা উদ্ধার করে পিপিডি হাসপাতালে নেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে মোটরসাইকেল রেস চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

01

02

Tags: , , ,

216
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত