আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে সড়ক সংস্কার কাজের উদ্যোগ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে সড়ক সংস্কার কাজের উদ্যোগ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে চলাচলের অনুপযোগী রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে নতুন রাস্তা তৈরির পাশাপাশি ওয়াশরুম ও শ্রেণিকক্ষ সংস্কারের ওপর গুরুত্বারোপ করে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হককে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিদর্শনে বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব মো. শাহ আলম, অধ্যক্ষ মাসুদ রানা, ইউপি প্রশাসক নাজমুল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সবার সহযোগিতা অপরিহার্য।
66
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে চলাচলের অনুপযোগী রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে নতুন রাস্তা তৈরির পাশাপাশি ওয়াশরুম ও শ্রেণিকক্ষ সংস্কারের ওপর গুরুত্বারোপ করে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হককে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরিদর্শনে বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব মো. শাহ আলম, অধ্যক্ষ মাসুদ রানা, ইউপি প্রশাসক নাজমুল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সবার সহযোগিতা অপরিহার্য।