1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ সরকারি কলেজ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে অনুষ্ঠিত আন্তঃকলেজ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ।

১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আত্মঘাতী গোলে ১–০ ব্যবধানে শাহজাদপুর সরকারি কলেজকে পরাজিত করে সিরাজগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দুই দলই চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে। খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ পেলেও ভাগ্য সহায় ছিল সিরাজগঞ্জ সরকারি কলেজের পক্ষেই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ, শাহজাদপুর সরকারি কলেজ, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ. এম. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. নুরুল আমীন এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনোয়ারুল আজিম।

খেলা চলাকালে মাঠজুড়ে মাদকবিরোধী নানা স্লোগান, ব্যানার ও পোস্টার প্রদর্শিত হয়, যা তরুণ সমাজকে সচেতন করতে ভূমিকা রাখে।
মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত