1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসে রোহিঙ্গা যুবক আটক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
62

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রিয়াজুল মোস্তফা নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জন্ম নিবন্ধনসহ কাগজপত্র জমা দিয়ে বাংলাদেশি নাগরিক পরিচয় দিতে গেলে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় ফাঁস হয়ে যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মুনতাকীম ইব্রাহিম জানান, উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে ‘রিয়াজ মিয়া’ পরিচয়ে পাসপোর্ট করতে আসে ওই যুবক। তার সঙ্গে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত একটি জন্ম নিবন্ধনও ছিল। তবে আচরণে অসঙ্গতি দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে সে স্বীকার করে যে সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি আরও বলেন, জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট করার কোনো সুযোগ নেই। কেউ যেন এ ধরনের অপরাধে জড়িত না হয়, সবার প্রতি তিনি সতর্কবার্তা দেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, আটক যুবককে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত