1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

পৌর এলাকার রাস্তা দ্রুত সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
319

সিরাজগঞ্জ পৌরসভার ভাঙাচোরা ও চলাচল অনুপযোগী সকল রাস্তা দ্রুত সংস্কার, ভোর রাতে ডাস্টবিন ও ড্রেন পরিস্কারের ব্যবস্থা গ্রহণ এবং পৌর নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গোশালা সড়ক, কলেজ রোড, বাহির গোলা থেকে কাঠেরপুল সড়ক, হাসপাতাল ও স্টেডিয়াম সড়ক, ইবি রোডসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, দিনের বেলায় ডাস্টবিন ও ড্রেন পরিস্কার করায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে। এজন্য ভোররাতেই এসব কাজ সম্পন্ন করার দাবি জানান তারা। একই সঙ্গে পৌর নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতেও পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সদস্য সচিব অ্যাড. আনোয়ার হোসেন, সদস্য পলাশ কুমার ঘোষ, তারিকুজ্জামান টরিক, সঞ্জয় কুমার গৌর ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বক্তারা পৌর কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, অচিরেই নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে নামবে বাসদ।

01

02

Tags: ,

319
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত