1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

কাজ শেষ না হতেই রাস্তার বিভিন্ন স্থানে ফাটল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
165

সিরাজগঞ্জের ছোনগাছায় উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফাটল ধরেছে নতুন নির্মিত রাস্তায়। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আরসিসি ঢালাই করার কথা থাকলেও প্রকল্পে রড ছাড়াই নিম্নমানের সিসি ঢালাই দিয়ে কাজ শেষ করে বিল তোলার চেষ্টা করছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বদিউজ্জামানের বাড়ি থেকে মান্নানের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ৯ লাখ ৫৯ হাজার ২০০ টাকা বরাদ্দ করা হয়। ওয়ার্ক অর্ডার অনুযায়ী, রাস্তা আরসিসি করার কথা থাকলেও প্রকৃতপক্ষে তড়িঘড়ি করে ইট, বালু ও খোয়া ব্যবহার করে সিসি ঢালাই করা হয়। ফলে কাজ শেষ না হতেই রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং যান চলাচলে বাধা সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কাজটি নিম্নমানের হওয়ায় এমন দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা রাস্তাটি দ্রুত পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সচিব মেহেদী হাসান জানান, এলাকাবাসীর অভিযোগের পর আমরা পরিদর্শনে যাই। রাস্তার কিছু অংশে আরসিসি করা হলেও বেশিরভাগ অংশে সিসি ঢালাই করা হয়েছে, যা প্রকল্পের শর্ত অনুযায়ী নয়। কাজটি নিম্নমানের হওয়ায় এখনো কোনো বিল দেওয়া হয়নি।

ইউপি প্রশাসক ডা. আলমগীর হোসেন বলেন, “আমি সোমবার ঘটনাস্থল পরিদর্শন করবো। এখনো এ কাজের বিল দেওয়া হয়নি, এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এত টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ হলেও এখনো চলাচলের উপযুক্ত হয়নি। আমরা চাই, দায়ী ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

এলাকাবাসী দ্রুত রাস্তার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

01

02

Tags: ,

165
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত